হৃতিক

সাবার ‘জলহস্তী হৃদয়’ হৃতিক

রেস্তোরাঁয় বসে আছেন হৃতিক রোশান। টেবিলে সাজানো কয়েক পদের খাবার। এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। ঠোঁটে লেগে আছে এক চিলতে হাসি। সাবা আজাদ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে এমন লুকে ধরা দিয়েছেন হৃতিক। আর এ ছবিতে সাবা আজাদ লিখেছেন— ‘আমার জলহস্তী হৃদয়।’

পিংকভিলা জানিয়েছে, হৃতিক রোশান তার প্রেমিকা সাবা আজাদকে নিয়ে আর্জেন্টিনায় অবসর যাপন করছেন। সেখানকার একটি রেস্তোরাঁয় তোলা ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাবা।

সাবা আজাদ একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। তার পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

জানা যায়, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে হৃতিক ও সাবার পরিচয়। প্রথম পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। মাঝে কয়েকবার এ জুটির বিয়ের গুঞ্জন উঠে। কিন্তু এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। তবে প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় সাবা-হৃতিককে।

এর আগে সুজান খানের সঙ্গে হৃতিকের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।