আসিফ

টাকা না থাকলে সন্তানের কাছ থেকে পালিয়ে বেড়ায় বাবারা : আসিফ

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার বাবাদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন আসিফ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বড় ছেলে শাফকাত আসিফ রণ ও তার স্ত্রী ইসমত শেহরীন ঈশিতার একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আসিফ। ছবিতে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন রণ ও তার স্ত্রী।

পাঠকদের সুবিধার জন্য আসিফের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

বাবার কাছে টাকা থাকলে সন্তানের জন্মদিন পালিত হয় ঘটা করে, টাকা না থাকলে সন্তানের কাছে কঠিন অবয়ব ধারন করে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়ায় সেই বাবাটাই।

আমাদের বড় ছেলে শাফকাত আসিফ রণ তার সাতাশটি বসন্ত অতিক্রম করে ফেললো। সে সস্ত্রীক কানাডায় থাকে। বেগম সালমা আসিফ এবং মেয়ে আইদাহ্ আবুধাবী থেকে টরন্টোর পথে। আমি আছি স্পেনে, ছোট ছেলে শাফায়ত রুদ্র ঢাকায় ব্যস্ত তার অনার্স ফাইনাল নিয়ে।

সংগ্রামী সময়ে জন্মদিনের আনন্দ আর সফল সময়ের জন্মদিনের আনন্দে সৃষ্টি হয়ে যায় যোজন যোজন দূরত্ব। আনন্দ করার সামর্থ্য হলে একত্রিত হওয়ার সক্ষমতা হারিয়ে যায় সময়ের অতলে। প্রতিটি যাপিত জীবনে চলতেই থাকে এইসব দিনরাত্রি সিরিয়াল… শুভ জন্মদিন শাফকাত আসিফ রণ। আনন্দে বাঁচো বাবা… ভালবাসা অবিরাম…


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।