আমির কন্যার

জানা গেলো আমির কন্যার বিয়ের দিনক্ষণ

ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রায় দু-বছর প্রেম করার পর ২০২২ সালের ১৮ নভেম্বর বাগদান সারেন বলিউডের সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি হবু বর নূপুর শিখরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির কন্যা ইরা খান। রাজস্থানের উদয়পুরে বসবে এ জুটির রাজকীয় বিয়ের আসর।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘উদয়পুরে ধুমধাম করে বিয়ের পরিকল্পনা করেছেন ইরা-নূপুর। তিন দিন ধরে চলবে বিয়ের নানা অনুষ্ঠানে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা বিয়েতে উপস্থিত থাকবেন। ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই উপস্থিত থাকবেন না; বরং সীমিত অতিথিরা দাওয়াত পাবেন।’

মেয়ের বিয়ে নিয়ে দারুণ উচ্ছ্বসিত আমির খান। বিয়ের পুরো পরিকল্পনার সঙ্গে আমির যুক্ত রয়েছেন বলেও সূত্রটি জানিয়েছেন।

২০২০ সালে ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে আনেন আমির কন্যা। ইরার পাশাপাশি আমির খানের ব্যক্তিগত ফিটনেস ট্রেইনার নূপুর। ইরার প্রায় দ্বিগুণ বয়সী নূপুর। ফিটনেসের ট্রেনিং নিতে গিয়েই নূপুরের সঙ্গে মন দেওয়া-নেওয়া ইরা খানের।

নূপুর শিখরের আগে নিউ ইয়র্কের মিউজিক কম্পোজার, প্রযোজক ও সংগীতশিল্পী মিশাল কৃপালানির সঙ্গে দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন ইরা। আমির-রীনা দত্তর কন্যা ইরা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।