চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করেছিলেন। নির্বাচনে এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কাছে পাত্তাই পাননি মাহি। রোববার দিনভর ভোটগ্রহণ শেষে রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে এই নায়িকা পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। অন্যদিকে ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ তিন হাজার ৫৯২ ভোট।
নির্বাচনের আগে ভোটের মাঠে মাহিয়া মাহির সরব উপস্থিতির দেখা মিললেও, ভোটের ফলাফল প্রকাশের পর কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এমনকি রোববার রাত থেকেই তানোরে নিজ বাড়িতেই অবস্থান করছেন এই অভিনেত্রী। ফলাফল ঘোষণার পরেও আর বের হননি।
ফলে সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নায়িকাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ঠাট্টা করে বিভিন্ন ছবি, ভিডিও বানিয়ে পোস্ট করছেন মাহিকে নিয়ে। বিষয়গুলো নজরে এসেছে এই তারকার।
একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মাহি বলেন, ‘ট্রল তো নিয়মিতই আমার সঙ্গে। এগুলো নিয়ে নতুন করে আর কী বলব। শুধু একটা কথাই বলব, মানুষকে এভাবে ট্রল করা ঠিক নয়। একটা মেয়ে হয়ে আমি নির্বাচন করেছি। এভাবে কাউকে ট্রল করবেন না, প্লিজ। আপনাদের কাছের কেউ নির্বাচন করলে বুঝতে পারবেন এটা কতটা কঠিন।’
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
