mango

স্বাদে-গুণে অনন্য আম ব্রুনাই কিং, গড় ওজন ৪ কেজি

চলতি বছর মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে ব্রুনাই কিং জাতের আমের ফলন এসেছে। ৮-১০ ফুট উচ্চতার এই আম গাছে ব্যাপক আম ধরেছে। একেকটি আমের ওজন হয়েছে ৩ থেকে ৪ কেজি! আম দেখতে অনেকটা পেপের মত লম্বা। এছাড়াও এই আমটি খেতেও অনেক সুস্বাদু বলে জানান কৃষি কর্মাকর্তারা।

মাগুরা জেলার শালিখা উপজেলা আতিয়ার আতিয়ার রহমানের ভাগিনা ব্রুনাই থেকে ২০১১ সালে এ জাতের আম গাছের একটি ডাল নিয়ে এসেছিলেন। সেখান থেকে এ ব্রুনাই কিং আমের চারা গোটা জেলায় ছড়িয়ে পড়েছে।

আমটি বৈশাখ-আষাঢ় মাসের মধ্যে এ জাতের চারা রোপণ করতে হয়। চারা রোপণের ২ বছরের মধ্যেই আম ধরে। এছাড়াও ফল ধরার পর শ্রাবণের শেষদিকে আম পাকতে শুরু করে। এই জাতের আম আঁশমুক্ত, মিষ্টি ও সুস্বাদু। কাঁচা আম খেতে কিছুটা টক লাগলেও মিষ্টি স্বাদ বিদ্যমান। পাকা আমের স্বাদ অনেকটা ফজলি আমের মতো।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ব্রুনাই কি জাতের আম ওজনে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত হয়। রোগ বালাইয়ের আক্রমণও কম. অল্প জায়গায় এ জাতের আমের চারা রোপণ করা যায়। এ জাতের আমের কলম করে যদি চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে দেশের আমের যে চাহিদা রয়েছে তার অনেকটা পূরণ হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।