আবারো মা হচ্ছেন শুভশ্রী

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ প্রেম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন মিমি চক্রবর্তীর সঙ্গে।

তবে সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালে শুভশ্রীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ। ২০২০ সালের ১২ই সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।

এদিকে আবারো রাজ পরিবারে খুশির সংবাদ আসতে চলেছে বলে ধারনা করছেন রাজ-শুভশ্রীর ভক্তরা। কেননা সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে আবারো মা হতে যাওয়ার ইঙ্গিত দেন শুভশ্রী। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি শুভশ্রী। কিন্তু তার বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, শুভশ্রী একবার মা হয়েছে, আবার মা হবে। আমরা সকলেই চাই, শুভশ্রী আবার মা হোক। সেইরকম একটা প্ল্যান রয়েছে। দেবশ্রীর এ বক্তব্য জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে। কিন্তু শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিষ্কার করেননি তিনি।

দেবশ্রী বলেন, পরিবারের সবাই চাই, ইউভানের একটা ছোট বোন হোক।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।